ড. এ কে এম আরিফুল ইসলাম
সারসংক্ষেপ: বুদ্ধ সমকালীন সময়ে জনমনে উদ্ভূত ˆনতিক ও অধ্যাত্ম চেতনা এবং ধর্মবোধ বদ্ধমূল হয়ে ক্রমশ শিল্প, দর্শন, সাহিত্য, সমাজ-বন্ধন প্রভৃতি গড়ে উঠল ধর্মকে ভিত্তি করে এবং পরবর্তীকালে শিল্পানুশীলন সেই বেগধারাকে অতিক্রম করতে না পেরে মূর্তি নির্মাণে বুদ্ধের নিষেধ সত্ত্বেও প্রথম অবস্থায় প্রতীক দ্বারাই ইঙ্গিতময় শিল্পসম্ভার রচিত হয়েছিল| একই ধারাকে অতিক্রম করতে না পেরে কুষাণ যুগে পাশ্চাত্য সংস্কৃতিকে সামনে রেখে দেশীয় সংস্কৃতির সহযোগে রূপায়িত করা হয়| বুদ্ধের মানুষীরূপ প্রতিকৃতি| বুদ্ধের মূর্তি নির্মাণের মাধ্যমে সমগ্র ভারতীয় উপমহাদেশে খ্রিষ্টীয় প্রথম শতাব্দী বা তার কিছুকাল পূর্ব হতে ভক্তিবাদের প্রভাবও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে| এখানে উল্লেখ্য যে, কুষাণ যুগ হতেই ব্রাহ্মণ্য দেবতাগণের মূর্তি নির্মাণও শুরু হয়| বৌদ্ধ মহাযান মতের সম্প্রসারণ এবং পরবর্তীকালে বৌদ্ধ তান্ত্রিকতার প্রভাবে সৃষ্ট শিল্পপ্রয়াস হিন্দু দেবায়তনের অনুকরণে কল্পিত বিভিন্ন শক্তিরূপী নারীমূর্তি বৌদ্ধ শিল্পকলায় অন্তর্ভুক্ত হয়| এরূপে দীর্ঘ সময়ের ব্যবধানে এবং বিভিন্ন পরিবেশের সংস্পর্শে এসে বৌদ্ধ ধর্মের অভ্যুদয়ের যুগের কঠোরতার বেড়াজাল ছিন্ন করে প্রতীক চিহ্নের মাধ্যমে যে শিল্পধারার উদ্ভব হয়েছিল কিছুকালের ব্যবধানে তা দেওয়াল বা প্রাচীরগাত্রে অথবা পাথরে খোদাই করে সুনিপুণ রিলিফ ˆতরির মাধ্যমে প্রথমে বুদ্ধের মানুষীরূপ প্রতিকৃতি ও পরে বোধিসত্ত্ব মূর্তি নির্মাণে পরিণতি লাভ করে| বজ্রযানের অভ্যুদয়ের সঙ্গে সঙ্গে বোধিসত্ত্বের শক্তিরূপে কল্পিত বৌদ্ধ দেবীর মূর্তি নির্মাণের মধ্য দিয়ে বিকশিত বৌদ্ধ ভাস্কর্য শিল্প সমৃদ্ধ শিল্পকলার সাক্ষ্যই প্রদান করছে|
Abstract: The moral and spiritual consciousness and religious sense that emerged in the minds of the people during the time of Buddha took root and gradually art, philosophy, literature, social bonds, etc., were developed based on religion and later, the practice of art could not overcome that trend and despite the Buddha's prohibition on making idols, at first, symbolic art was created. Unable to overcome the same trend, in the Kushan era, Western culture was introduced with the help of local culture. The human form of the Buddha. Through the creation of the idols of Buddha, the influence of Bhakti also became important in the entire Indian subcontinent from the first century of Christianity or some time before that. It is worth mentioning here that the creation of idols of Brahmanical gods also started from the Kushan era. With the expansion of Buddhist Mahayana doctrine and later, the artistic endeavors created under the influence of Buddhist Tantricism, various female figures imagined as powers in imitation of Hindu deities were included in Buddhist art. Thus, over a long period of time and in contact with various environments, the art form that emerged through symbols broke the rigid barriers of the era of the emergence of Buddhism, and over a period of time, it was carved on walls or on stones and resulted in the creation of human-like portraits of Buddha and later Bodhisattva statues through skillful reliefs. With the emergence of Vajrayana, the Buddhist sculpture art that developed through the creation of statues of Buddhist goddesses imagined as powers of Bodhisattva bears witness to the rich art form.



