ড. মো. হাবিবুল্লাহ
সারসংক্ষেপ: গবেষকগণের ধারণা সৃষ্টির সূচনালগ্ন থেকে নারীরা শিল্প সৃষ্টির সঙ্গে সংশ্লিষ্ট ও সৌন্দর্য পিপাসু| এই শিল্পবোধ ˆদনন্দিন বিভিন্ন চাহিদাকে অতিক্রম করে ধরা দিয়েছে তাদের নিত্যকর্মে ও আচার-অনুষ্ঠানে| বাঙালি নারীর মানসপট থেকে উদ্ভূত সৌন্দর্যের বহিঃপ্রকাশ আলপনা, যার চর্চা যুগ যুগ ধরে বহমান| তাই আলপনা শুধু সৌন্দর্য বোধের বহিঃপ্রকাশ নয় বরং এর সাথে যুক্ত রয়েছে নারীদের কামনা-বাসনা ও আশা-আকাঙ্ক্ষার| একই সঙ্গে রয়েছে পরিবেশ ও প্রতিবেশের সৌন্দর্য ছোঁয়া| আলপনা সৌন্দর্যবোধ, ইন্দ্রজালিক, ধর্মীয় সম্পৃক্ততায় সিক্ত, যা ˆদনন্দিন জীবনে আচার বোধ ও কৃষি কেন্দ্রিক শিল্প| নারীর মনঃস্তাত্ত্বিক সৃষ্টি বলে নারীসূলভ এক ভাব রয়েছে এই শিল্পে| শিরোনামখচিত এই প্রবন্ধে বিষয়ভিত্তিক আলোচনার প্রয়াস থাকছে|



